করোনায় নতুন ২০৯ জন বেড়ে মোট আক্রান্ত ১০১২, মোট মৃত্যু ৪৬
উত্তরদক্ষিণ ১৪ এপ্রিল ২০২০ । ১৪:৫৪
বাংলাদেশে এক দিনেই ২০৯ জনের নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০১২ জন। সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৬ জন।
গত এক দিনে নতুন করে আর কেউ সুস্থ হয়ে ওঠেননি। এ পর্যন্ত মোট ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা মঙ্গলবার অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

