ডিসি নাবিদ কামাল’র উদ্যোগে ছিন্নমূলদের কার্ডের মাধ্যমে খাদ্য বিতরণ অব্যহত

ডিসি নাবিদ কামাল’র উদ্যোগে  ছিন্নমূলদের কার্ডের মাধ্যমে খাদ্য বিতরণ অব্যহত

উত্তরদক্ষিণ ১৫ এপ্রিল ২০২০ । ২২:১০

ঢাকা মহানগরের উত্তরা বিভাগের ৬টি থানায় কার্ডের মাধ্যমে ১ল এপ্রিল থেকে খাবার বিতরন কার্যক্রম অব্যহত ভাবে চলছে। উত্তরার ডিসি নাবিদ কামাল শৈবাল’র উদ্যোগে লকডাউনের পরপরই এই ৬টি থানায় মোট ৫০০টি দুস্থ ও ছিন্নমুল ব্যাক্তি চিহ্নিত করে তাদেরকে কার্ডের মাধ্যমে এই খাবার বিতরণ করা হচ্ছে। সেই সাথে পুলিশের দ্বারা এই খাবার বিতরণের জন্য সামাজিক দুরত্ব নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

ডিসি নাবিদের একান্ত প্রচেষ্টায় এই বিভাগের অন্যন্য পুলিশদের সহযোগিতায় তাদের নিজেদের অর্থায়নে কার্ডের মাধ্যমে এই খাবার কার্যক্রম পরিচালিত হচ্ছে। খাবার বিতরনের সময় দেখা যায়, বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী বিতরণে সময় সামাজিক দুরত্ব নিশ্চিত করা অসম্ভব হয়ে থাকে কিন্তু এখানে কার্ড ভিত্তিক হওয়াতে সুশৃঙ্খল ভাবে বিতরণ করা সম্ভব হচ্ছে।

এই বিষয়ে নাবিদ কামাল দৈনিক উত্তরদক্ষিণকে জানান, লকডাউনের পরপরই দুস্থ ও ছিন্নমুল মানুষদেরকে নিজেদের অর্থায়নে সামাজিক দুরত্ব মেনে খাবার বিতরণ করার সিদ্ধান্ত গ্রহন করি। এরপর অফিসারদের সাথে আলোচনা করে আমরা সবাই অর্থায়ন করে ১লা এপ্রিল থেকে সুশৃঙ্খল ভাবে কার্ড পদ্ধতিতে খাবার বিতরণ শুরু করি। আমরা সরকারের সব ধরনের নির্দেশনা মেনে খাবার বিতরণ করছি এবং যতদিন করোনাভাইরাসের জন্য সবকিছু বন্ধ থাকবে ততদিন আমরা এই খাবার বিতরণ কার্যক্রম অব্যহত রাখব। একই সাথে সচেতনতামূলক প্রচারনা চালাচ্ছি এবং সবাইকে বাসায় অবস্থান করে করোনাভাইরাস মহামারি মোকাবেলা করতে সরকারকে সহযোগীতা করার জন্য আহ্বান করছি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading