পাবনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : শিশুসহ দগ্ধ ৬

পাবনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : শিশুসহ দগ্ধ ৬

উত্তরদক্ষিণ ১৬ এপ্রিল ২০২০ । ১৬:৪৫

পাবনার বেড়া উপজেলার শেখপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। আহতদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বেড়া পৌর সদরের শেখপাড়ার আবু শেখের বাড়ির সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে গেলে পাশেই জাহাঙ্গীর হোসেনের দোকান থেকে নতুন গ্যাস সিলিন্ডার বাসায় নিয়ে যান। ব্যবসায়ী জাহাঙ্গীর বাসায় গিয়ে পুরাতন সিলিন্ডার খুলে নতুন গ্যাস সিলিন্ডারের সাথে চুলোয় সংযোগ দেওয়ার সময়ে সিলিন্ডারে আগুন ধরে যায়।

এ সময় সিলিন্ডারটি ঘরের বাইরে নিয়ে গেলে বিস্ফোরিত হয়। এতে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন (৩৫), আবু শেখ (৪৫), তার ছেলে কালাম শেখ (৩০), কালু শেখ (২৭), প্রতিবেশী আলহাজ্ব প্রামানিক (৬৫) ও শিশু নিতি অগ্নিদগ্ধ হয়। তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শেখ সরদার মিলন মাহমুদ জানান, হাসপাতালে আনার পর গুরুতর দগ্ধ ৫ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের ৫০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া কম দগ্ধ একজন বেড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading