করোনা ছড়িয়েছে ৪৪ জেলায়, কোথায় আক্রান্ত কত?

করোনা ছড়িয়েছে ৪৪ জেলায়, কোথায় আক্রান্ত কত?

উত্তরদক্ষিণ ১৬ এপ্রিল ২০২০ । ১৬:০০

দেশের ৬৪টি জেলার মধ্যে রাজধানী ঢাকা ও অর্থনৈতিক রাজধানী চট্টগ্রামসহ ৪৪টি জেলায় নভেল করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১৬শ। মৃত্যু হয়েছে ৬০ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৯ জন। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকায়, ৫৪৬ জন। এর পরে দ্বিতীয় অবস্থানে আছে নারায়ণগঞ্জ, সেখানে আক্রান্ত ২১৪ জন।

একনজরে দেখে নেয়া যাক অন্য কোন জেলায় কতজন কভিড-১৯ আক্রান্ত হয়েছেন-
গাজীপুর ৫৩, চট্টগ্রাম ৩১, নরসিংদী ২৮, মুন্সীগঞ্জ ২১, মাদারীপুর ১৯, কিশোরগঞ্জ ১৭, কুমিল্লা ১৪, গাইবান্ধা ১২, জামালপুর ১২, বরিশাল ১০, টাঙ্গাইল ৯, গোপালগঞ্জ ৯, ব্রাহ্মণবাড়িয়া ৮, ময়মনসিংহ ৭, দিনাজপুর ৭, নীলফামারী ৬, রাজবাড়ী ৬, চাঁদপুর ৬ জন।

এছাড়া মানিকগঞ্জ ও শরীয়তপুরে ৫ করে; নেত্রকোনা, বরগুনা, রাজশাহী ও পিরোজপুরে ৪ জন করে; শেরপুর, ঠাকুরগাঁও এবং ঝালকাঠীতে ৩ জন করে; মৌলভীবাজার, রংপুর, পটুয়াখালী, লালমনিরহাট, ফরিদপুর ও কুড়িগ্রামে ২ জন করে করোনা শনাক্ত করা হয়েছে।

এর বাইরে চুয়াডাঙ্গা, কক্সবাজার, সিলেট, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, সুনামগঞ্জ, খুলনা, নড়াইল ও নোয়াখালী জেলায় ১ জন করে করোনা আক্রান্ত পাওয়া গেছে। আইইসিডিআর ও স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আক্রান্তের বেশির ভাগই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন জেলায় যাওয়ায় সারাদেশে করোনা ছড়িয়ে গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading