ধনবাড়ীতে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

ধনবাড়ীতে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
smart

উত্তরদক্ষিণ ১৮ এপ্রিল ২০২০ । ১৬:২৪

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৫ নং ধোপাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আকবর হোসেনের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম মুকুল ও সাবরিনা আক্তার রিয়া নামের ফেসবুক আইডি থেকে হৃদয়ে বাংলাদেশ গ্রুপে চাল চুরির মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ইউপি চেয়ারম্যান আকবর হোসেন। গতকাল শনিবার ধনবাড়ী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই চেয়ারম্যান লিখিত বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাল চুরির মিথ্যা অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক বলে অভিহিত করেন। তিনি বলেন, তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্য নিয়ে একটি কুচক্রী মহল এ ধরণের মিথ্যা বানোয়াট অপপ্রচার চালিয়েছে। এ ব্যাপারে ধনবাড়ী থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। তিনি বলেন, চাল চুরি করার কোন প্রশ্নই উঠেনা। কেননা চাল বিতরণের দিন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা ও উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা উপস্থিত থেকে চাল বিতরণ করেছেন। কাজেই আমি এ ধরনের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচারের তীব্র, নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। 

সংবাদ সম্মেলনে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরো বক্তব্য রাখেন, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশদ হীরা, ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ভাইস চেয়ারম্যান শামছুল হুদা, যদুনাথপুর ইউপি চেয়ারম্যান মীর ফিরোজ আহমেদ, বীরতরা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বলিভদ্র ইউপি চেয়ারম্যান সুরুজ্জামান মিন্টু, মুশুদ্দি ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ফটু, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম বাবুল প্রমূখ।

সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদ চেয়াম্যানসহ সকল ইউপি চেয়ারম্যান এ অপপ্রাচারের তীব্র, নিন্দা ও প্রতিবাদ জানান এবং প্রশাসনের নিকট এ ঘটানর সাথে জড়িত অপপ্রচারকরীদের খোঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading