অধিক মূল্যে পণ্য বিক্রয় ও প্রতারণার দায়ে ৯ প্রতিষ্ঠান‌কে জরিমানা

অধিক মূল্যে পণ্য বিক্রয় ও প্রতারণার দায়ে ৯ প্রতিষ্ঠান‌কে জরিমানা

উত্তরদক্ষিণ ১৯ এপ্রিল ২০২০ । ১৭:০৩

ঢাকা মহানগ‌রীর বি‌ভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে হ্যান্ড স্যানিটাইজার ও গ্লোভস বিক্রয় সহ মূল্য তালিকা সংরক্ষণ না করা ও কারচুপির দায়ে ৯ টি ব্যবসা প্রতিষ্ঠান‌কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষন অ‌ধিদপ্ত‌রের মহাপরিচালক বাবলু কুমার সাহার সার্বিক নির্দেশনায় , পরিচালক প্রশাসন শামীম আল মামুনের তত্ত্বাবধানে ও মনজুর মোহাম্মদ শাহরিয়ার, উপ-পরিচালক (উপসচিব) এর পরিচালনায় রাজধানীর ১৩ টি বাজারে এ অভিযান পরিচালনা ক‌রে জ‌রিমানা করা হয়।

অ‌ভিযা‌নে নেতৃত্ব দেন প্রধান কার্যালয়ের উপপরিচালক মোঃ মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস ও সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল, রজবী নাহার রজনী ,রোজিনা সুলতানা, তাহমিনা বেগম ,মোঃ মাগফুর রহমান। ঢাকা মহানগরের শান্তিনগর বাজার, মালিবাগ রেলগেট বাজার, রামপুরা বাজার, শাহজাহানপুর বাজার,মালিবাগ বাজার, সেগুনবাগিচা বাজার, মতিঝিল এজিবি কলোনি বাজার, মধুবাগ বাজার, খিলগাঁও রেলগেট বাজার, খিলগাঁও বাজার, মানিকনগর বাজার,শুক্রাবাদ বাজার, কারওয়ান বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।এছাড়া ঢাকার বাইরে বিভাগে উপ-পরিচালক ও জেলায় সহকারী পরিচালক নেতৃত্বে ৬৭ টি বাজারে অভিযান পরিচালিত হয়।

ঢাকা মহানগরের চৌদ্দটি স্থানে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য বিক্রয় (ট্রাকসেল) তদারকি করা হয়।

অভিযান প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন “আসন্ন রমজানে ও করোনা ভাইরাসকে পুঁজি করে নিত্য পণ্য নিয়ে কোন অসাধু ব্যক্তি যেন কারসাজি করতে না পারে এবং নিত্যপণ্যের বাজার ‌যেন জনগ‌নের হা‌তের নাগা‌লে থাকে, সে জন্য আমা‌দের তদারকি অভিযান জোরদার করা হয়েছে। পাশাপাশি তিনি ভোক্তা ও ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে ও শারীরিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয়-বিক্রয়ের আহ্বান জানান।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading