পটুয়াখালী জেলাকে ‘লকডাউন’ ঘোষণা

পটুয়াখালী জেলাকে ‘লকডাউন’ ঘোষণা

উত্তরদক্ষিণ ১৯ এপ্রিল ২০২০ । ১৭:১০

পটুয়াখালী জেলাকে শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো। প্রত্যেককে এই লকডাউন মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এদিন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পটুয়াখালীতে এ পর্যন্ত দুজন করোনা আক্রান্ত পাওয়া গেছে। তারা দুজনই নারী এবং তাদের বাড়ি দুমকি উপজেলায়। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অপরজন তার বোন, বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে আছেন। দুমকিতে করোনা আক্রান্ত পাওয়ায় ওই উপজেলাকে আগেই লকডাউন করা হয়েছে।

তবে হঠাৎ পটুয়াখালী জেলাকে লকডাউন করার বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী উত্তরদক্ষিণকে বলেন, পাশের দুটি জেলা- বরগুনা ও বরিশালে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই পটুয়াখালীকে সেইফ রাখতে জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে লকডাউন করার সিদ্ধান্ত নেয়া হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading