রাজধানীতে আক্রান্ত হাজার, ৩ জেলায় শত পার

রাজধানীতে আক্রান্ত হাজার, ৩ জেলায় শত পার

উত্তরদক্ষিণ ২০ এপ্রিল ২০২০ । ১১:১৩

নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা রাজধানীতে প্রায় এক হাজার। এছাড়া দেশের অন্তত ৩টি জেলায় সংক্রমণের সংখ্যা শত ছাড়ানোর তথ্য মিলেছে।

সোমবার (২০ এপ্রিল) এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য ও হিসাব অনুযায়ী, রাজধানী ঢাকা মহানগরে করোনাভাইরাসে আক্রান্ত ৯৭৪ জন শনাক্ত হয়েছে।

আর শত পার হওয়া ৩ জেলার চিত্র হচ্ছে- নারায়ণগঞ্জে ৩৮৬ জন শনাক্ত হয়েছে। গাজীপুরে ১৭৩ জনে সংক্রমিত হয়েছেন করোনাভাইরাস। নরসিংদীতে শনাক্ত হয়েছেন ১০৫ জন।

এর বাইরে কিশোরগঞ্জে হঠাৎ সংক্রমণ বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে। আর ৬৪টি জেলার মধ্যে এ পর্যন্ত অন্তত ৫২টি জেলায় করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading