আশুলিয়ায় সরকারি চাল উদ্ধার ও ১০ হাজার টাকা দণ্ড

আশুলিয়ায় সরকারি চাল উদ্ধার ও ১০ হাজার টাকা দণ্ড

উত্তরদক্ষিণ ১৯ এপ্রিল ২০২০ । ২০:২০

রাজধানীর সন্নিকটে সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০ টাকা কেজি দরের ১০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় আশুলিয়ার নলামের গোড়াপীর এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে এসব চালের বস্তা উদ্ধার করা হয়। এ সময় ওই এলাকার সাবেক ইউপি সদস্য ও ওএমএসের ডিলার রশিদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজোয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

তাজোয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পরিত্যক্ত ঘর থেকে ১০ টাকা কেজি দরের ১০ বস্তা চাল উদ্ধার করা হয়। কীভাবে ওই চালের বস্তা পরিত্যক্ত ঘরে আসলো তার কোনো উত্তর দিতে পারেননি ডিলার রশিদ। তাই ওই ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, কী করে চালের বস্তাগুলো ওই পরিত্যক্ত ঘরে আসলো তা খতিয়ে দেখা হচ্ছে। যদি এই ডিলার এ বিষয়ে জড়িত থাকে তাহলে তার লাইসেন্স বাতিল করা হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading