ঝিনাইদহে উপজেলা প্রশাসনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

ঝিনাইদহে উপজেলা প্রশাসনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

উত্তরদক্ষিণ ২০ এপ্রিল ২০২০ । ১৩:৫৭

করোনা ভাইরাসের আপাদকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলা প্রশাসন ঝিনাইদহ সদর এর উদ্যোগে ১৩নং ফুরসন্দী ইউনিয়নের হতদরিদ্র শ্রমজীবি ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ ২০ এপ্রিল ২০২০ রোজ সোমবার সকালে সামাজিক দুরত্ব বজায় রেখে, ১৩ নং ফুরসন্দী ইউনিয়নে জনপ্রিয় চেয়ারম্যা ও আওয়ামী লীগ নেতা এ্যাড. আব্দুল মালেক মিনা এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, শিমুল রানা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, সদর, ঝিনাইদহ, মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী, আমার বাড়ী, আমার খামার প্রকল্প, ফুরসন্দী ইউনিয়নের মাঠ সহকারী, মোঃ হোসেন আলী, আমার বাড়ী, আমার খামার প্রকল্প, সাধন বিশ্বাস, মাঠ সহকারী, আমার বাড়ী, আমার খামার প্রকল্প, অনিমেষ বিশ্বাস, মাঠ সহকারী, আমার বাড়ী, আমার খামার প্রকল্প, মোঃ আশিকুর রহমান, মাঠ সহকারী, আমার বাড়ী, আমার খামার প্রকল্প এবং অত্র ইউপি সদস্য’সহ প্রমুখ।

এ্যাড. আব্দুল মালেক মিনা বলেন, আওয়ামী লীগ হচ্ছে সাধারণ মানুষের দল। দেশের যেকোন দুর্যোগ মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে থাকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মান ও মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয়ে ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এই বৈশ্বিক দুর্যোগ মোকাবেলায় আমিও তাদের পাশে দাঁড়িয়েছি।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে ১৩ নং ফুরসন্দী ইউনিয়নে সর্বস্তরের জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে এ্যাড. আব্দুল মালেক মিনা বলেন, দেশের ক্রান্তিকালে আমি আপনাদের পাশে আছি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আতংকিত না হয়ে সাবান দিয়ে ঘন ঘন হাত পরিষ্কার করুন এবং বাসায় অবস্থান করুন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading