ঝিনাইদহে ঘোড়শাল ইউনিয়নে ৪০০ পরিবারকে ত্রাণ বিতরণ
উত্তরদক্ষিণ ২২ এপ্রিল ২০২০ । ১৩:১৫
করোনা ভাইরাসের আপাদকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলা প্রশাসন ঝিনাইদহ সদর এর উদ্যোগে ১৪ নং ঘোড়শাল ইউনিয়নের হতদরিদ্র শ্রমজীবি ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ২২ এপ্রিল ২০২০ রোজ বুধবার সকালে সামাজিক সুরক্ষা বজায় রেখে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আনোয়ারুল আজিম আনার। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান জনাব মোঃ পারভেজ মাসুদ লিল্টন, কালীগঞ্জন উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমান, ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য মোঃ অলিম্পিক হোসেন, ঝিনাইদহ শিক্ষা অফিসার, ট্যাগ অফিসারসহ অত্র ইউনিয়নের ওয়ার্ড সদস্যবৃন্দ।

