পটুয়াখালী পলিটেকনিকের প্রাক্তন ছাত্র সমিতির ত্রাণ বিতরণ

পটুয়াখালী পলিটেকনিকের প্রাক্তন ছাত্র সমিতির ত্রাণ বিতরণ

উত্তরদক্ষিণ ২৩ এপ্রিল ২০২০ । ১৭:৪৫

নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ এর প্রার্দুভাবে কর্মহীন পরিবারের সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করেছে পটুয়াখালী পলিটেকনিক ইন্সটিটিউট প্রাক্তন ছাত্র সমিতি, ঢাকা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ও এর আগের দিন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ কামাল হোসেনের নেতৃত্বে পটুয়াখালী শহরের আরামবাগ, আনসার ক্যাম্প, সবুজ বাগ ও পুরাতন ফেরিঘাট এলাকায় কর্মহীন অসহায় পরিবারগুলোর মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের নেতা প্রকৌশলী উজ্জ্বল চন্দ্র দে, প্রকৌশলী আসাদুজ্জামান পলাশ, প্রকৌশলী নুরুল হুদা ও প্রকৌশলী বিকাশ। এছাড়াও রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, দারুসসালাম, মিরপুর, গুলস্থান, মহাখালী ও বাড্ডা এলাকতে সংগঠনের নেতৃবৃন্দ ত্রাণ বিতরণ কাজ পরিচালনা করছেন। (বিজ্ঞপ্তি)

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading