রমজান উপলক্ষে ভোক্তা অধিকারের অভিযান জোরদার: ১৯ প্রতিষ্ঠান‌কে জরিমানা

রমজান উপলক্ষে ভোক্তা অধিকারের অভিযান জোরদার: ১৯  প্রতিষ্ঠান‌কে জরিমানা

উত্তরদক্ষিণ ২৩ এপ্রিল ২০২০ । ১৭:০১

আদার মূল্যে কারসাজি ও নিত্যপণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করা, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে নিত্যপণ্য বিক্রয় করার দায়ে রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে ১৯ টি ব্যবসা প্রতিষ্ঠান‌কে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষন অ‌ধিদপ্ত‌রের মহাপরিচালক বাবলু কুমার সাহা এর সার্বিক নির্দেশনায়, পরিচালক ( প্রশাসন ও অর্থ) শামীম আল মামুন এর তত্ত্বাবধানে ও উপ-পরিচালক (উপসচিব)মনজুর মোহাম্মদ শাহরিয়ার এর পরিচালনায় রাজধানীর ১৭টি বাজারে (পাইকারি ও খুচরা) এ অভিযান পরিচালনা ক‌রে জ‌রিমানা করা হয়।

অ‌ভিযা‌নে নেতৃত্ব দেন প্রধান কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ মাসুম আরেফিন ও সহকারী পরিচালক শাহনাজ সুলতানা, আব্দুল জব্বার মন্ডল, ফাহমিনা আক্তার রজবী নাহার রজনী , তাহমিনা বেগম ,মোঃ মাগফুর রহমান, মাহমুদা আক্তার। ঢাকা মহানগরের শ্যাম বাজার, পলাশী , নিউ মার্কেট,হাতিরপুল, কাঁঠাল বাগান ,শাহ আলী বাজার, কল্যাণপুর নতুন বাজার, টাউন হল বাজার , পশ্চিম আগারগাঁও বাজার, তালতলা বাজার , আমতলী, কাপ্তানবাজার, নারিন্দা বাজার, ধুপখোলা বাজার,শান্তিনগর বাজার , কাওরান বাজারে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

এছাড়া ঢাকার বাইরে বিভাগে উপ-পরিচালক ও জেলায় সহকারী পরিচালক নেতৃত্বে ৭০টি বাজারে অভিযান পরিচালিত হয় এবং ঢাকা মহানগরীর ১৫টি স্থানে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য বিক্রয় (ট্রাকসেল) তদারকি করা হয়।

অভিযান প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা “আসন্ন রমজানে ও করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রয় করার জন্য সংশ্লিষ্ট উৎপাদনকারী, আমদানিকারক, পাইকারি ও খুচরা বিক্রেতা কে অনুরোধ করেন। নিত্যপণ্যের ক্রয় মূল্যের ভাউচার এবং মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানান । এছাড়াও নিত্যপণ্য মূল্য কারসাজিকারী ও মজুদকারীর বিরুদ্ধে জিরো টলারেন্স প্রদর্শন করা হবে মর্মে তিনি উল্লেখ করেন”।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading