নবাবগঞ্জে কর্মহীন মানুষের পাশে পান-সুপারি ব্যবসায়ী
উত্তরদক্ষিণ ২৪ এপ্রিল ২০২০ । ১৩:২৩
দিনাজপুরের নবাবগঞ্জে প্রাণঘাতী কারোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় নিন্ম আয়ের হতদরিদ্র খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকালে মালিপাড়া তিন রাস্তা মোড়ে নবাবগঞ্জের কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির উপদেষ্ঠা ও বিশিষ্ট পান-সুপারি ব্যবসায়ী আলতাব হোসেনের নিজেস্ব অর্থায়নে উপজেলার বিভিন্ন গ্রামে এই ত্রাণ বিতরণ করেন তিনি।এসময় ৬শ ২৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন।

