দেশে নতুন ৫০৩ জনসহ আক্রান্ত ৪৬৮৯। মৃত্যু ১৩১, সুস্থ ১১২

দেশে নতুন ৫০৩ জনসহ আক্রান্ত ৪৬৮৯। মৃত্যু ১৩১, সুস্থ ১১২

উত্তরদক্ষিণ ২৪ এপ্রিল ২০২০ । ১৪:৩৫

দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ রেকর্ড পরিমাণ করোনা আক্রান্ত হয়েছেন। তবে কমেছে মৃত্যুর সংখ্যা। শুক্রবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ অনলাইন করোনা বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে মোট আক্রান্ত হয়েছেন ৫০৩ জন। ৩৬৮৬ জনের নমুনা পরীক্ষা করে নতুন এই আক্রান্তের সংখ্যা নিশ্চিত হওয়া গেছে। একই সময়ে আক্রান্তদের মধ্যে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত সংখ্যা দাঁড়ালো ১৩১ জনে। মৃত্যু ৪ জনই পুরুষ। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে আরও ৪ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হওয়া কভিড-১৯ রোগীর সংখ্যা ১১২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী দেশে করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হওয়ার চেয়ে মৃত বেশি।

এদিকে, করোনা মহামারির কারণে শুরু হতে যাওয়া পবিত্র রমজান মাসে তারাবিহ ও এশার নামাজ ঘরে আদায়ের নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি ইফতার মাহফিল বা কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান না করার আহ্বান জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading