অনলাইনে ফ্রি বিশেষজ্ঞ চিকিৎসা সেবায় ভয়েজ অব বাংলাদেশ
উত্তরদক্ষিণ ২৪ এপ্রিল ২০২০ । ১৫:২৫
করোনা মহামারিতে দেশের চিকিৎসা সেবা নিয়ে মানুষের নানা অভিযোগের অন্ত নেই। তবে ঘরে বসেই অনলাইনে ফ্রি বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পাওয়া নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ভয়েজ অব বাংলাদেশ সোসাইটি নামের ওই সংগঠনটি এই উদ্যোগ নিয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের এই দুর্যোগপূর্ণ সময়ে ঘরে বসে সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করতে আপনার পাশে আছে ভয়েজ অব বাংলাদেশ সোসাইটি। সংগঠনটির তত্ত্বাবধানে একঝাঁক বিশেষজ্ঞ চিকিৎসক মানবতার সেবায় এগিয়ে এসেছেন।
নিম্নে দেয়া ছবিতে তাদের নাম ও মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য দেয়া হলো-


