অগ্রিম ব্যবস্থাপনা!

অগ্রিম ব্যবস্থাপনা!

উত্তরদক্ষিণ ২৫ এপ্রিল ২০২০ । ০৫:২২

হানজালা শিহাব: নভেল করোনাভাইরাস বাংলাদেশেও মহামারি রূপ নিয়েছে। করোনা বা কভিড-১৯ এর ছোবল থেকে আত্মরক্ষার একমাত্র পদ্ধতি ঘরে থাকা। তা নিশ্চিত করতে ও ব্যাপকহারে সংক্রমণ ঠেকাতে সরকারের নানা উদ্যোগ আছে। সাধারণ ছুটি, মসজিদ-মন্দিরে উপস্থিতি নিয়ন্ত্রণ, গণপরিবহন বন্ধ রাখা, ইত্যাদি। কিন্তু সাধারণ মানুষের মধ্যে করোনা নিয়ে খুব একটা টেনশন নেই। যে যার মতো কারণে-অকারণে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন। আড্ডা দিচ্ছেন।

রাজধানীসহ সারাদেশের হাট-বাজারগুলোর অবস্থা ভয়াবহ। তাছাড়া ত্রাণ বা খাদ্য সামগ্রী বিতরণেও সামাজিক বা শারীরিক- কোনো দূরত্বই ঠিকমতো মানা হচ্ছে না। টিসিবির পণ্য বিক্রয় কেন্দ্রগুলোর অবস্থায়ও মারাত্মক। অনেকে তো এসব কেন্দ্রকে করোনা বিক্রির উৎস বলেও মন্তব্য করছেন। এসব দৃশ্য দেখে সচেতন মহল হতাশ। যারা নিজেদের ঘরবন্দী করে রেখেছেন করোনার আক্রমণ থেকে বাঁচতে তারা সার্বিক পরিস্থিতি দেখে আতঙ্কিত।

বাধা ভাঙা মানুষের এই উম্মাদনার অনিবার্য ফল হয়তো জাতির সামনে অপেক্ষা করছে। রাজধানীবাসী যারা সরকারের কোনো নিয়মনীতি মানছেন না, প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দিন-রাত বাহিরে ঘুরে বেড়াচ্ছেন, আড্ডায় আনন্দ খুঁজছেন। এমনকি বাহিরে বের হওয়ার ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও ন্যূনতম সুরক্ষা ব্যবস্থাটুকুও গ্রহণ করছেন না- তাদের জন্য বিশেষ অগ্রিম ব্যবস্থাপনা আছে!

কী জানতে চান সেই বিশেষ ব্যবস্থাপনার তথ্য? তাদের জন্য সুসংবাদ(!) হলো খিলগাঁও তালতলা কবরস্থান। এরই মধ্যে সেখানে কিছু অগ্রিম কবর খুড়ে রাখা হয়েছে। এমন কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ঘুরতে দেখা গেছে। যদিও তা সমর্থিত সূত্র নয়। তবে অগ্রিম হোক আর পরে হোক, করোনার সাক্ষাৎ আর চূড়ান্ত পরিণতি হলে অবশ্যই আপনাকে (মুসলিমদের জন্য) সেখানেই যেতে হবে। সিদ্ধান্ত এখন আপনার। খিলগাঁও তালতলায় যাবেন নাকি ঘরে থাকবেন!

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading