সাকিব-শিশির দম্পতির ঘরে আবারও নতুন অতিথি

সাকিব-শিশির দম্পতির ঘরে আবারও নতুন অতিথি

উত্তরদক্ষিণ ২৫ এপ্রিল ২০২০ । ১২:১০

দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলেন ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয়বারের মত বাবা হতে যাচ্ছেন বলে মাসের শুরুর দিকেই জানিয়েছিলেন সাকিব। আর দ্বিতীয়বারের মতো মা হলেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির। তারা আমেরিকায় অবস্থান করছেন। সেখানেই বাংলাদেশ সময় শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সুখবরটা পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার।

অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতে গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। প্রত্যাশিত তারিখ অনুযায়ী এপ্রিলের শেষ সপ্তাহে পৃথিবীতে এল নতুন অতিথি। সাকিবের বড় মেয়ে পাঁচ বছর বয়সী আলাইনার জন্মও যুক্তরাষ্ট্রে। গত ৭ এপ্রিল সাকিব আলাইনার একটি ছবি পোস্ট করেছিলেন ফেসবুকে। ছবির ক্যাপশনে লেখা ছিল ‘বিগ সিস্টারহুড’। বড় বোনের দায়িত্ব পালন করতে নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছে আলাইনা। স্ত্রী উম্মে আহমেদ শিশির ও নবজাতক উভয়েই সুস্থ আছেন। বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading