দেশে নতুন ৩০৯ জনসহ আক্রান্ত ৪৯৯৮। মৃত্যু ১৪০, সুস্থ ১১২
উত্তরদক্ষিণ ২৫ এপ্রিল ২০২০ । ১৪:৪০
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ১৪০ জন। একদিনে নতুন করে আরও করোনা শনাক্ত হয়েছেন ৩০৯ জন। এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন চার হাজার ৯৯৮ জন। গত একদিনে যে ৯ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৫ জন নারী এবং ৪ জন পুরুষ।
শনিবার (২৫ এপ্রিল) দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

