ঝিনাইদহে জেলা বিএনপির ত্রান সামগ্রী বিতরণ

ঝিনাইদহে জেলা বিএনপির ত্রান সামগ্রী বিতরণ

উত্তরদক্ষিণ ২৫ এপ্রিল ২০২০ । ১৫:০৩

করোনা প্রভাবে অসহায় হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সচিব  ও ঝিনাইদহ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. এম এ মজিদ ত্রান সামগ্রী বিতরণ করেছেন। শনিবার সকালে শহরের বিসিক শিল্পী নগরী এলাকায় ঝিনাইদহ সদর ও হরিনাকুন্ডু উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ৫ হাজার মানুষের  মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সামাজিক দুরত্ব বজায় রেখে আগতদের হাতে চাল, ডাল, আলু, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এসময় জেলা বিএনপির আহবায়ক এসএম মশিয়ূর রহমান, যুগ্ম- আহবায়ক আক্তারুজ্জামান, কামালা আজাদ পান্নু, আব্দুল মজিদ, জেলা আহবায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন আলম, বিএনপি নেতা নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম পিন্টু সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading