দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সেনাবাহিনীর অভিযান চেয়ে মন্ত্রণালয়কে নোটিশ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সেনাবাহিনীর অভিযান চেয়ে মন্ত্রণালয়কে নোটিশ

উত্তরদক্ষিণ ২৫ এপ্রিল ২০২০ । ১৫:৩০

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে সেনাবাহিনীকে দিয়ে বাজারে অভিযান পরিচালনার নির্দেশনা চেয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সচিব ও টিসিবি প্রধানের সরকারি ইমেইলে নোটিশটি পাঠানো হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকন।

নোটিশে বলা হয়, দেশে পর্যাপ্ত মজুত থাকার পরও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অধিকাংশ ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষ তা কিনতে হিমশিম খাচ্ছেন বলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী সফলভাবে মাঠ পর্যায়ে কাজ করছে। তাই তাদেরকে বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব দিলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

একইসঙ্গে নোটিশ প্রাপ্তির পাঁচ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করতে বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিশে জানানো হয়েছে। বাংলাট্রিবিউন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading