করোনার টেস্টিং কিট হস্তান্তর করলো গণস্বাস্থ্য

করোনার টেস্টিং কিট হস্তান্তর করলো গণস্বাস্থ্য

উত্তরদক্ষিণ ২৫ এপ্রিল ২০২০ । ১৫:৫০

গণস্বাস্থ্য কেন্দ্রের আবিষ্কৃত কোভিড-১৯ সংক্রমণ নির্ণয়ক কিট ‘GR Covid-19 Dot Blot’ শনিবার (২৫ এপ্রিল) সকালে হস্তান্তরে অনুষ্ঠান করা হয়। এদিন মার্কিন প্রতিষ্ঠান সিডিসি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে কিট। আর আগামীকাল রবিবার (২৬ এপ্রিল) সরকারের প্রতিনিধিদের কাছে কিট পৌঁছে দিতে বলা হয়েছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘সরকারের কোনো প্রতিনিধি এদিন কিট নিতে আসেনি। তারা কাল (২৬ এপ্রিল) তাদের কাছে নিয়ে যেতে বলেছে। কাল যাবো আমরা, পৌঁছে দিয়ে আসবো।’ তিনি বলেন, ‘আজ (২৫ এপ্রিল) আমেরিকান সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে তাদের প্রতিনিধি আসছিলেন। তাদের দেয়া হয়েছে। আর যারা আসতে পারেননি, সংশ্লিষ্ট সব জায়গায় রবিবার আমরা পৌঁছে দেবো।’

ডা. জাফরুল্লাহ আরো বলেন, ‘আর্মির যিনি আসার কথা ছিলো, তার জ্বর হয়েছে। তিনি আসতে পারেননি। তাছাড়া তারা বলেছেন, এই অবস্থায় তারা ক্যান্টনমেন্টের বাইরে যাওয়ার অনুমতি পাননি। তাদের কাছেও রবিবার পৌঁছে দেবো।’

এদিকে, শনিবার (২৫ এপ্রিল) ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের ‘গেরিলা কমান্ডার মেজর এটিএম হায়দর বীর বিক্রম মিলনায়তন’ থেকে কিট হস্তান্তর করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading