১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্থগিত

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্থগিত

উত্তরদক্ষিণ ২৬ এপ্রিল ২০২০ । ১৫:৫৫

নভেল করোনাভাইরাস মহামারির কারণে ১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্থগিত করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই পরীক্ষা স্থগিত করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে।

এতে বলা হয়, ২০২০ সালের ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট ও লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।

প্রসঙ্গত, ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট আগামী ১৫ ও ১৬ মে সকাল ১০-১১টা পর্যন্ত এবং আগামী ৭ ও ৮ আগস্ট সকাল ৯টা- ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বাংলাট্রিবিউন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading