হিলিতে বকেয়া বেতনের দাবিতে আরনু জুট মিলের শ্রমিকদের বিক্ষোভ

হিলিতে বকেয়া বেতনের দাবিতে আরনু জুট মিলের শ্রমিকদের বিক্ষোভ

উত্তরদক্ষিণ ২৬ এপ্রিল ২০২০ । ১৫:০১

হিলিতে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে জুটমিলের শ্রমিকরা। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায় শাত-শত বিক্ষুব্ধ শ্রমিক আরনু জুটমিল গেটের সামনে সমবেত হয়ে এক যোগে বকেয়া বেতনের দবিতে বিক্ষোভ করে। পরে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

করোনা পরিস্থিতিতে বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে এমন বিক্ষোভের ঘটনায় আতকিংত হিলি’র সাধারণ মানুষ। শ্রমিকরা জানায়, করোনা ভাইরাসের কারণে গত দেড় মাস ধরে মিলের উৎপাদন বন্ধ রয়েছে।

এঅবস্থায় মালিক পক্ষ একবার ত্রান সহায়তা দিলেও পরবর্তীতে আর কোন ত্রান দেয়া হয়নি। কথা ছিলো যতদিন মিলের উৎপাদন বন্ধ থাকবে ততদিন প্রতি সপ্তাহে একদিন করে শ্রমিকদের মাঝে ত্রান বিতরণ করা হবে। ত্রান তো দুরে কথা এখন বেতনের বকেয়া টাকাও তারা পাচ্ছেনা। এঅবস্থায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়তে হয়েছে জুটমিলের এসব শ্রমিকদের।

শ্রমিকদের দবি, তাদের পাওনা টাকা বুঝে দিয়ে মিলের কার্যক্রম পুনরায় চালু করা হোক।
আরনু জুটমিলের ম্যানেজার মিজানুর রহমান ও থানা পুলিশের এসআই মোহাম্মদ হালিম জানান, আগামী এক সপ্তাহের মধ্যে মিলের কার্যক্রম চালু করা হবে এবং শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading