বাংলাদেশ করোনামুক্ত হবে ১৫ জুলাই!

বাংলাদেশ করোনামুক্ত হবে ১৫ জুলাই!

উত্তরদক্ষিণ ২৭ এপ্রিল ২০২০ । ১৩:২৫

নভেল করোনাভাইরাস মহামারী কবে শেষ হবে? বিশ্বের অগণিত মানুষের মতো এই প্রশ্ন এখন বাংলাদেশিদেরও সবার মনে। স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা কেউই এ নিয়ে কিছু বলতে না পারলেও সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইনের ডাটা ড্রাইভিং ইনোভেশন ল্যাবরেটরি রোববার (২৬ এপ্রিল) বিশ্বের বিভিন্ন দেশ কবে নাগাদ করোনাভাইরাস মুক্ত হবে তার একটি অনুমান ভিত্তিক পরিসংখ্যান প্রকাশ করেছে। সেই পরিসংখ্যান বাস্তবে কতটা সঠিক হবে- তা সময়ই বলে দেবে। তবে এই পরিসংখ্যানের তথ্যে কেউ কেউ হয়তো কিছুটা আশার আলো দেখতে শুরু করবেন!

পরিসংখ্যান অনুসারে, গত ১১ এপ্রিল থেকে বিশ্বব্যাপী করোনভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। আগামী ৩০ মে’র মধ্যে ৯৭ শতাংশ, ১৭ জুনের মধ্যে ৯৯ শতাংশ এবং চলতি বছরের ৯ ডিসেম্বরের মধ্যে বিশ্ব শতভাগ করোনাভাইরাস মুক্ত হবে বলে অনুমান করা হয়।

এ পরিসংখ্যানে গত ২৩ এপ্রিল থেকে বাংলাদেশে ভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে বলে উল্লেখ করা হয়। পরিসংখ্যান অনুসারে, আগামী ১৯ মে’র মধ্যে ৯৭ শতাংশ, ৩০ মে’র মধ্যে ৯৯ শতাংশ এবং আগামী ১৫ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ করোনাভাইরাস মুক্ত হবে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া প্রতিবেশী দেশ ইন্ডিয়ায় জুলাইয়ের ২৫, ইতালি আগস্টের ২৪, সিঙ্গাপুর আগস্টের ৭, স্পেন আগস্ট ৬, ব্রিটেন আগস্ট ১৩, ফ্রান্স আগস্ট ৪, জার্মানি জুলাইয়ের ৩১, জাপান সেপ্টেম্বরের ২৫, আমেরিকা আগস্টের ২৬ তারিখে করোনামুক্ত হবে বলেও সুনির্দিষ্ট করে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। তথ্য সহায়তা সময়টিভি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading