ঠাকুরগাঁওয়ে ‌২৪ঘন্টায় ৭ জন করোনা রোগী সনাক্ত। মোট আক্রান্ত ১৫

ঠাকুরগাঁওয়ে ‌২৪ঘন্টায় ৭ জন করোনা রোগী সনাক্ত। মোট আক্রান্ত ১৫

উত্তরদক্ষিণ ২৭ এপ্রিল ২০২০ । ১৯:২৫

ঠাকুরগাঁওয়ের তিন‌টি উপ‌জেলায় গত ২৪ ঘন্টায় ৭ জ‌নের কোভিড-19 পজেটিভ সনাক্ত হয়েছে।এটি জেলায় ১দিনে সর্বোচ্চ সংখ্যক
সনাক্ত হওয়ার ঘটনা।

সোমবার সন্ধ‌্যায় জেলা সি‌ভিল সার্জন ডা:মাহফুজ‌ার রহমান এ বিষয়‌টি
নি‌শ্চিত ক‌রেন।

তি‌নি জানান,জেলার বা‌লিয়াডাঙ্গী উপ‌জেলায় ১জন, হ‌রিপুরে ৪জন ও পীরগঞ্জ
উপ‌জেলায় ২জ‌নের শরীরে করোনা ভাইরাসের (কভিড-১৯) উপস্থিতি পাওয়া
গে‌ছে।আক্রান্তরা সবাই ঢাকা ও নারায়নগঞ্জ ফেরত ব‌লে জানান তি‌নি।

সিভিল সার্জন ব‌লেন,রংপুর মেডিক্যাল কলেজের ল্যাবে সোমবার বিকালে ওই
৭ব‌্যক্তির নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। আক্রান্ত ব‌্যক্তি ঢাকা ও
নারায়নগঞ্জ থে‌কে এ‌সে‌ছে ব‌লেও জানান তিনি।

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ১৫-এ ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading