হাকিমপুরে প্রথম করোনা রোগী শনাক্ত

হাকিমপুরে প্রথম করোনা রোগী শনাক্ত

উত্তরদক্ষিণ ২৮ এপ্রিল ২০২০ । ১৪:৪০

দিনাজপুরের হিলিতে প্রথমবারের মতো একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে ফেরা আরিফুল ইসলাম (৩০) এক যুবকের নমুনা পরীক্ষার পর তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান।

হাকিমপুর উপজেলা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান  জানান, সোমবার (২৭ এপ্রিল) রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পাঠানো রিপোর্টে তার করোনা পজিটিভ এসেছে। ওই যুবক সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে হিলিতে এসেছিল। 

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানান, আক্রান্ত আরিফুল ইসলাম(৩০) হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের নওপাড়া গ্রামের মমিনুল ইসলামের ছেলে। 

তিনি আরো জানান, তার বাড়িসহ আশেপাশের ৬টি বাড়ি লকডাউন করা হয়েছে। তাদের খাবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরবরাহ করা হবে। যেকোন সমস্যা হলে উপজেলা প্রশাসনের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading