ত্রাণের জন্য আরও ১০ হাজার টন চাল, ৬ কোটি টাকা বরাদ্দ
উত্তরদক্ষিণ ২৮ এপ্রিল ২০২০ । ১৫:১৫
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর পাশাপাশি কর্মহীনদের তাৎক্ষণিক মানবিক সহায়তা দিতে সপ্তম দফায় আরও ৬ কোটি ৩২ লাখ টাকা এবং ৯ হাজার ৮০০ মেট্টিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। এর মধ্যে ৪ কোটি ৭২ লাখ টাকা ত্রাণ হিসেবে বিতরণের জন্য এবং এক কোটি ৬০ লাখ টাকা শিশু খাদ্য কিনতে বরাদ্দ দেওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকদের অনুকূলে সোমবার (২৭ এপ্রিল) এই বরাদ্দ দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মহামারীর বিস্তার ঠেকাতে দেশে লকডাউন শুরুর পর থেকে ৬৪ জেলার দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তার জন্য সরকার সর্বমোট ৫৯ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং এক লাখ ১৪ হাজার ৬৭ মেট্টিক টন চাল বরাদ্দ দিল সরকার। এসব ত্রাণ সামগ্রী বিতরণে জেলা প্রশাসকদের ‘দুর্যোগ পরিস্থিতিতে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা’ অনুসরণ করতে বলা হয়েছে।

