ঢাকায় আক্রান্ত ২৮শ ছাড়িয়েছে
উত্তরদক্ষিণ ২৮ এপ্রিল ২০২০ । ১৭:০৫
নভেল করোনাভাইরাসে আক্রান্ত সংখ্যা ঢাকায় ৩ হাজার ছুঁই ছুঁই করছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, রাজধানীসহ ঢাকা জেলায় এ পর্যন্ত করোনা বা কভিড-১৯ আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮০২ জন।
সেই সঙ্গে শত পার হয়েছে দেশের আরও ৫টি জেলা। এর মধ্যে নারায়ণগঞ্জে আক্রান্ত ৬৯৯, গাজীপুরে ৩১৫, নরসিংদীতে ১৪২, কিশোরগঞ্জে ১৯১ এবং ময়মনসিংহে ১০৮ জন।
এছাড়া দেশে ৬৪টি জেলার মধ্যে চট্টগ্রামে ৫৬, মুন্সিগঞ্জে ৭৮, গোপালগঞ্জে ৫০, হবিগঞ্জে ৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এখন পর্যন্ত একজনও আক্রান্ত পাওয়া যায়নি এমন চারটি জেলা হচ্ছে- রাঙামাটি, খাগড়াছড়ি, নাটোর ও সাতক্ষীরা।
সবশেষ সরকারি তথ্য অনুযায়ী, দেশে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৬২ জন। মৃত্যু ১৫৫ ও সুস্থ হয়েছেন ১৩৯ জন।

