রংপুরে হার্ট ছিদ্র শিশুকে সমাজ সেবা বিভাগ’র ৫০০০০ টাকার চেক প্রদান।
উত্তরদক্ষিণ ২৯ এপ্রিল ২০২০ । ১৭:০০
মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় রংপুর সমাজসেবা বিভাগের পক্ষ থেকে আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে হার্ট ছিদ্র অসুস্থ ছোট্ট শিশু কাওসারের পরিবারকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
জানা যায়, রংপুর মহানগরের তাঁতি পাড়ার দুঃস্থ পরিবারের ছোট্ট শিশু কাওসারের হার্ট ছিদ্র ধরা পড়ে। তারা প্রাথমিক ভাবে নিজ এলাকায় চিকিৎসা করানোর পরে ডাক্তার’র এর পরামর্শে উন্নত চিকিৎসা নেওয়ার প্রয়োজন টাকার অভাবে সম্ভব হচ্ছিল না, এমনই এক সময় মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর জেলা ও বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ তার পাশে দাঁড়ায়।
মানবতার কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জি এম সৈকত, বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক ও সাফল্য প্রকাশনীর প্রকাশক নাসরিন নাজ ও গাইবান্ধার প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, রংপুর জেলা কমিটির সভাপতি প্রকৌশলী বিশিষ্ট ছড়াকার দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক বিশিষ্ট হেকিম কবি আতাউর রহমান লিটনের আন্তরিক সহযোগীতায় রংপুর সমাজ সেবা অফিসের পক্ষ থেকে এই চেক কাওসারের অভিভাবকের হাতে তুলে দেয়া হয়।
রংপুর সমাজসেবা বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে চেক প্রদান করেন আয়ুর্বেদ ও ইউনানী চিকিৎসক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও মানবতার কল্যাণ ফাউন্ডেশনের রংপুর জেলার উপদেষ্টা হাকীম রবিউল ইসলাম রবি, মামবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর বিভাগীয় সভাপতি সাফল্য কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক কবি নাসরিন নাজ ,জেলা শাখার সাধারণ সম্পাদক হেকিম কবি আতাউর রহমান লিটন।
মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর জেলা ও বিভাগীয় শাখার পক্ষ থেকে ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট চলচ্চিত্র ও নাট্য নির্মাতা জি এম সৈকত কে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই বিষয়ে সর্বাত্তক সহযোগিতা করার জন্য।
৫০ হাজার টাকার চেক পেয়ে হার্ট ফুটো শিশু কাউসারের অভিভাবক বলেন,মানবতার কল্যাণ ফাউন্ডেশন যেভাবে মানুষের পাশে দাড়িয়ে কাজ করছে, সত্যি তা সত্যি প্রশংসা পাওয়ার মতো এবং আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পরেন।
উল্লেখ্য ইতিমধ্যে মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর জেলা ও বিভাগীয় শাখা করোনায় কর্মহীন দরিদ্র ও মধ্যবিত্ত প্রায় ৭ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন,সহযোগিতা করেছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,ও স্থানীয় দানবীর কিছু মানুষ। এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

