নতুন ৫৬৪ জনসহ মোট আক্রান্ত ৭৭৬৭, মৃত্যু ১৬৮, সুস্থ ১৬০

নতুন ৫৬৪ জনসহ মোট আক্রান্ত ৭৭৬৭, মৃত্যু ১৬৮, সুস্থ ১৬০

উত্তরদক্ষিণ ৩০ এপ্রিল ২০২০ । ১৪:৩৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ১৬৮ জন। একদিনে নতুন করে করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৫৬৪ জন। এখন পর্যন্ত করোনা বা কভিড-১৯ শনাক্ত হয়েছে মোট ৭ হাজার ৬৬৭ জনের শরীরে। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ জন এবং এখন পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১৬০ জন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading