আমেরিকায় করোনায় আক্রান্ত সাড়ে ১০ লাখেরও বেশি

আমেরিকায় করোনায় আক্রান্ত সাড়ে ১০ লাখেরও বেশি

উত্তরদক্ষিণ ৩০ এপ্রিল ২০২০ । ১৪:১০

মার্কিন আমেরিকায় করোনাভাইরাস বা কভিড-১৯ আক্রান্তের সংখ্যা সাড়ে ১০ লাখ ছাড়িয়ে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে প্রায় ৬২ হাজার।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওয়ার্ল্ডওমিটারে গ্রিনিচ মান সময় ০৮:০৭টায় সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, আমেরিকায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬১ হাজার ৬৬৯ জনের। আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৬৪ হাজার ৫৭২ জনে।

আশার কথা হচ্ছে, এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৪১১ জন। তবে এখনও চিকিৎসাধীন আছেন ৮ লাখ ৫৫ হাজারের বেশি করোনা আক্রান্ত মার্কিন নাগরিক। তাদের মধ্যে গুরুতর অবস্থা ১৮ হাজার ৬৭১ জনের। সূত্র: ওয়ার্ল্ডওমিটার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading