সাভারে পোশাক কারখানাগুলোর উপর বিশেষ নজরদারি

সাভারে পোশাক কারখানাগুলোর উপর বিশেষ নজরদারি

উত্তরদক্ষিণ শনিবার ০২ মে ২০২০। ২২:২০

রাজধানীর সন্নিকটে সাভারে একদিনে সাত পোশাক শ্রমিক করোনায় আক্রান্তের ঘটনায় নড়েচড়ে বসেছে উপজেলা প্রশাসন। এছাড়া দিন দিন করোনায় পোশাক শ্রমিক আক্রান্তের ঘটনা বৃদ্ধি পাওয়ায় জরুরি বৈঠকের আয়োজন করা হয়।

শনিবার দুপুরে সাভার উপজেলা পরিষদ ভবনের হলরুমে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে এ জরুরি বৈঠক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান।

জরুরি বৈঠকের বিষয়টি নিশ্চিত করে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জানান, সাভারে করোনা সংক্রমণ ঠেকাতে শনিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ বৈঠক থেকে সকলের সম্মতিক্রমে বেশকিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তারমধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠেএসেছে সেটি হলো আগামীকাল (রোববার) থেকে তৈরি পোশাক কারখানাগুলোকে বিশেষ নজরদারির আওতায় আনা হবে। তাদেরকে অবশ্যই সরকার বা বিজিএমইএর নির্দেশনা মোতাবেক কারখানা পরিচালিত করতে হবে। একই সঙ্গে কারখানাগুলোতে শ্রমিকদেরকে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন চালাতে হবে। অন্যথায় ঊর্ধ্বতনদের সঙ্গে আলাপ-আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

জরুরি বৈঠকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানের সভাপত্বিতে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading