সুন্দরগঞ্জে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

সুন্দরগঞ্জে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

উত্তরদক্ষিণ মঙ্গলবার ০৫ মে ২০২০। ১৫:২০

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুস্থ ও অসহায় ২ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

সোমবার (৪ মে) উপজেলার বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রি কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন বামনডাঙ্গা ফুটবল এন্ড ক্রিকেট ক্লাবের (বিসিএফসি)। 

এতে ২ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেন ক্লাবের নেতাকর্মীরা। ইফতার সামগ্রী হিসেবে, মুড়ি, সেমাই, চিনি, ছোল ও খেজুর বিতরণ করেন। এতে উদ্যােক্তাদের ইফতার সামগ্রী পেয়ে খুশি হতদরিদ্র পরিবারগুলো।

ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, থানা তদন্ত কর্মকর্তা- তাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি- শমেস উদ্দিন বাবু, বামনডাঙ্গা ক্রিকেট এন্ড ফুটবল ক্লাব’র পরিচালক- মনিরুজ্জামান খান তপু, সভাপতি- আশিকুর রহমান শাওন, সমাজ সেবক- আরিফুল ইসলাম রাসেল প্রমূখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading