মধুপুর-ধনবাড়ীতে বিএনপি’র ত্রাণ বিতরণ

মধুপুর-ধনবাড়ীতে বিএনপি’র ত্রাণ বিতরণ

উত্তরদক্ষিণ মঙ্গলবার ০৫ মে ২০২০। ১৫:০০

মঙ্গলবার (৫ মে ২০) ইং বিকেলে টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে মধুপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদকের উদ্যোগে অসহায়দের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে ২০) ইং বিকেলে মধুপুর-ধনবাড়ী টাঙ্গাইল ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরকার সহিদ প্রধান অতিথি থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

অপরদিকে মধুপুরে সোমবার (৪ মে) দুপুরে মধুপুর পৌর শহরের ময়েজ উদ্দিন সড়কের ভাইবোন বাসা বাড়ী মার্কেটে সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরকার সহিদ এ ত্রাণ বিতরণ উদ্বোধন করেন।

সরকার সহিদ জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে উপজেলা বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ কর্যক্রম অব্যাহত রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুস সামাদ, বিএনপি নেতা জয়নাল আবেদিন খান বাবলু, আবদুল লতিফ পান্না, এসময় মধুপুর উপজেলা বিএনপির সহ সভাপতি জয়নাল আবেদীন বাবলু, সিনিয়র যুগ্ম সম্পাদক আ: লতিফ পান্না, ধনবাড়ী উপজেলা বিএনপির সদস্য কামাল হোসেন তালুকদার মিন্টু, এনামুল ভিপি, পৌর বিএনপির আহবায়ক এসএমএ ছোবাহান, হাফেজ খাইরুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading