আদালতের ছুটি ১৬ মে পর্যন্ত
উত্তরদক্ষিণ মঙ্গলবার ০৫ মে ২০২০। ২০:০৫
আপিল ও হাইকোর্ট বিভাগসহ দেশের সুপ্রিম কোর্ট এবং সকল নিম্ন আদালতের ছুটি আগামী ১৬ মে পর্যন্ত বাড়িয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। মঙ্গলবার (৫ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলা এবং এর ব্যাপক বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী ১৬ মে পর্যন্ত সব আদালতে ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত ছুটির ধারাবাহিকতায় গত ২৯ মার্চ থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ এবং সব নিম্ন আদালতে সাধারণ ছুটি কার্যকর রয়েছে। সরকার ঘোষিত নাধারণ ছুটির ধারাবাহিকতায় এবারও আদালতের ছুটি বাড়ানো হল।

