কার্টুনিস্ট কিশোর, লেখক মুশতাক আটক

কার্টুনিস্ট কিশোর, লেখক মুশতাক আটক

উত্তরদক্ষিণ বুধবার ০৬ মে ২০২০। ১৩:৩৫

ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকে রাজধানীর কাকরাইল ও লালমাটিয়া থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

বুধবার (৬ মে) রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘র‌্যাব-৩ এর একটি দল আটককৃতদের রমনা থানায় হস্তান্তর করেছে।’

মামলার তদন্ত কর্মকর্তা জামশেদুল ইসলাম জানান, কার্টুনিস্ট কিশোরকে কাকরাইল ও লেখক মুশতাককে লালমাটিয়ার বাসা থেকে মঙ্গলবার নিয়ে আসা হয়। তিনি বলেন, ‘ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ায় তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজ (বুধবার) আদালতে হাজির করা হবে।’

একই মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। কার্টুনিস্ট কিশোর তার ‘আমি কিশোর’ ফেসবুক অ্যাকাউন্টে দেশের করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন সমালোচনামূলক কার্টুন-পোস্টার পোস্ট করতেন। অপরদিকে, মুশতাক তার ফেসবুক অ্যাকাউন্টে কিশোরের সেসব পোস্টের কয়েকটি শেয়ার করেছিলেন বলে জানান রমনা থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading