নতুন ৭৯০ জনসহ আক্রান্ত ১১৭১৯। মৃত্যু বেড়ে ১৮৬, সুস্থ ১৩২৭

নতুন ৭৯০ জনসহ আক্রান্ত ১১৭১৯। মৃত্যু বেড়ে ১৮৬, সুস্থ ১৩২৭

উত্তরদক্ষিণ বুধবার ০৬ মে ২০২০। ১৪:৩৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭৯০ জন। এটি এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ১১ হাজার ৭১৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও তিন জনের। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮৬ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৮৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩২৭ জন।

বুধবার (৬ মে) বেলা ২টা ৩০ মিনিটে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading