অনুমতি থাকলেও খুলছে না বসুন্ধরা সিটি!

অনুমতি থাকলেও খুলছে না বসুন্ধরা সিটি!

উত্তরদক্ষিণ বুধবার ০৬ মে ২০২০। ১৬:২৫

করোনাভাইরাস বিস্তার রোধে মানুষের জীবনের কথা চিন্তা করে আগামী ঈদ বাজারের জন্য খুলছে না দেশের সর্ববৃহৎ শপিং মল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। বসুন্ধরা গ্রুপের গণমাধ্যম উপদেষ্টা মোহম্মদ আবু তৈয়ব এ তথ্য নিশ্চিত করেছেন।

বসুন্ধরা গ্রুপের গণমাধ্যম উপদেষ্টা মোহম্মদ আবু তৈয়ব জানিয়েছেন, ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের নির্দেশেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বসুন্ধরা গ্রুপের এমন সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে মার্কেটের ব্যবসায়ীরাও ঈদের সময় মার্কেট না খোলার পক্ষে অভিমত ব্যক্ত করেছেন। তাদের সঙ্গে আমাদের আলাপ-আলোচনা হয়েছে। বসুন্ধরা গ্রুপের সব সিদ্ধান্ত মেনেই ব্যবসা পরিচালনা করবেন, এমন শর্তেই চুক্তিবদ্ধ হয়েছেন তারা।’

ঈদের সময় বসুন্ধরা সুপার মল না খোলার সিদ্ধান্তে সরকারের কোনও আদেশ বা নির্দেশ অমান্য করা হবে না জানিয়ে মোহম্মদ আবু তৈয়ব জানান, ‘শুধু বাংলাদেশ নয়, এটি এই অঞ্চলের বৃহৎ শপিং মল। এখানে সীমিত পরিসরে ব্যবসা পরিচালনা করা বা দোকান খোলার কোনও সুযোগ নাই। ঈদের সময় এ মার্কেট খুললে প্রতিদিন কয়েক লাখ মানুষের সমাগম হবে। তা কোনওভাবেই রোধ করা যাবে না। আর এমনটি যদি হয়, তাহলে সেখানে স্বাস্থ্যঝুঁকি দেখা দেবেই। তাই সাধারণ মানুষের জীবনের কথা চিন্তা করেই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এমন সিদ্ধান্ত দিয়েছেন।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading