সুন্দরগঞ্জে ২ জুয়ারীর কারাদণ্ড

সুন্দরগঞ্জে ২ জুয়ারীর কারাদণ্ড

উত্তরদক্ষিণ বুধবার ০৬মে ২০২০। ১৬:৩২


গাইবান্ধার সুন্দরগঞ্জে ২ জুয়ারীর কারাদণ্ডা দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৬ মে) উপজেলার সোনারায় ইউনিয়নের করুনাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের কক্ষে জুয়া খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ২ জুয়ারীকে আটক করে। 

পরে ভ্রাম্যমাণ অাদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান প্রত্যেক জুয়ারীকে ১মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
আটককৃত হলেন ফতেখাঁ গ্রামের মহির উদ্দিনের ছেলে দুলা মিয়া (৩০) ও পশ্চিম বৈদ্যনাথ গ্রামের আবুল ব্যাপারির ছেলে মোকলেছুর রহমান (২৮)। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading