সুন্দরগঞ্জে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির আত্মহত্যা

সুন্দরগঞ্জে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির আত্মহত্যা

উত্তরদক্ষিণ বুধবার ০৬মে ২০২০। ১৬:৩২

গাইবান্ধার সুন্দরগঞ্জে আলম মিয়া (৪৮) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন। 

বুধবার (৬ মে) রাতে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলুদিয়া (ইন্দ্রারপাড়) গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত খতিব উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, ওই ব্যক্তি দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁকে নিয়মিত রংপুরের মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে রাখা ছিল। কিন্তু করোনার প্রভাবে ২ মাস ধরে ডাক্তার দেখাতে পারেনি। ফলে চিকিৎসার অভাবে তার মাসনিক সমস্যা আরো বেড়ে যায়। এতে বুধবার সন্ধ্যায় সবার অজান্তে রান্না ঘরে ঢুকে ধারাল বটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেন।

এ সময় চিৎকার শুনে তার মেয়ে এগিয়ে এসে গলা কাটা অবস্থায় ছটফট করতে দেখেন। সে চিৎকার করলে পরিবারের লোকজন গিয়ে তাঁর রক্তাক্ত গলা কাটা দেহ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে মৃত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি থানায় পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। সেই সঙ্গে এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত করছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানা পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তিনি মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তবুও প্রকৃত ঘটনা জানতে আমরা তদন্ত করছি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading