টাঙ্গাইলের মধুপুরে বিভিন্ন শ্রমিক সংগঠনের মাঝে কৃষিমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান
উত্তরদক্ষিণ বৃহস্পতিবার ০৭মে ২০২০। ১৬:৩২
করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দুস্থ মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তার পাশাপাশি কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি ব্যক্তিগত উদ্যোগে মধুপুর উপজেলার ৪০০০ অসহায় মানুষের জন্য খাদ্য সহায়তার ব্যবস্থা করেছেন। এছাড়া মধুপুর উপজেলা পরিষদের পক্ষ থেকেও ২০০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তার ব্যাবস্থা করেছেন।
এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার(৭মে) মধুপুর উপজেলা পরিষদ চত্বরে সকাল ১০ টা হতে দুপুর পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার বিভিন্ন শ্রমজিবী সংগঠনের কর্মহীন শ্রমিকদের ৬০০ পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরন করা হয়।
এসময় উপস্হিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, ভাইস চেয়ারম্যান শরিফ আহম্মেদ নাছির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, সাবেক ভাইস চেয়ারম্যান মো: হেলাল উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় উপজেলা চেয়াম্যান ছরোয়ার আলম খান আবু বলেন আপনারা সকলেই ঘরে থাকুন নিরাপদ থাকুন। সকল অসহায় কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দেয়া হবে বলেও জানান।এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মরামর্শ দেন।

