ইমপালস হাসপাতালে আক্রান্ত পুলিশের চিকিৎসা হবে

ইমপালস হাসপাতালে আক্রান্ত পুলিশের চিকিৎসা হবে

উত্তরদক্ষিণ শুক্রবার ০৮ মে ২০২০। ১৫:০০

করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হবে রাজধানীর ইমপালস হাসপাতালে। প্রাথমিকভাবে আড়াই মাসের জন্য হাসপাতালটি ভাড়া করা হয়েছে। শুধু করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের নিবিড় চিকিৎসা প্রদানের জন্য ৪৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি ব্যবহার করবে পুলিশ।

পুলিশ সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অনুগ্রহে পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য ইমপালস হাসপাতাল প্রাইভেট লিমিটেডে বন্দোবস্ত করা হয়েছে। পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সহায়তায় স্বল্পতম সময়ে এই হাসপাতালটি আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থার প্রক্রিয়া সম্ভব হয়েছে।

গত ৫ মে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং ইমপালস হাসপাতালের মধ্যে এ সংক্রান্ত একটি এমওইউ স্বাক্ষর হয়েছে। দ্রুতই ইমপালস হাসপাতালে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া শুরু হবে। তথ্য সহায়তা বাংলাট্রিবিউন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading