ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ইউপিতে ত্রাণ বিতরণ
উত্তরদক্ষিণ বৃহস্পতিবার ০৭ মে ২০২০। ২০:২০
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রেখে ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ইউপিতে দিনমজুর মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ৭ মে ২০২০ রোজ বৃহস্পতিবার ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান, জনাব কনক কান্তি দাস এর পক্ষ থেকে, ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য, জনাব মোঃ আনোয়ারুল আজিম (আনার), ঝিনাইদহ সদর-মহারাজপুর, নলডাঙ্গা, ঘোড়শাল ও কালিগঞ্জ উপজেলা-জামাল, সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নে মহামারী করোনা ও রমজান উপলক্ষে দুইশত পয়তাল্লিশ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করেন। এই ইউনিয়ন গুলো জেলা পরিষদের ৯ নং ওয়ার্ড ভুক্ত, এই ওয়ার্ডের সুযোগ্য জেলা পরিষদ সদস্য জনাব মোঃ অলিমপিক হোসেন। তিনি প্রকৃত প্রাপকে প্রাধান্য দিয়েছেন।
ত্রাণ বিতরণ কালে উক্ত ইউনিয়ন গুলোর সুযোগ্য চেয়ারম্যান মহোদয়গণ উপস্থিত ছিলেন।

