নীলফামারীতে ১ নার্সসহ মোট ৩ জন করোনা আক্রান্ত
ডিমলা উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের এক সিনিয়র নার্স সহ নীলফামারীতে আরো দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৫ জন।বুধবার(৭ মে)রাতে এ নমুনার রিপোর্ট হাতে পেয়ে জেলা সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান,দিনাজপুর এম আব্দুর রহিম
ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্রের রিপোর্টে এক নার্স সহ জেলায় নতুন করে আরো দুই জন করোনায় আক্রান্তের তথ্য পাওয়া গেছে।
এ ছাড়াও সদর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আক্রান্তদের মধ্যে ১৪ দিন পরেও দুই জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।নতুন করে আক্রান্তরা হলেন-ডিমলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স ও জেলা শহরের বাড়াই পাড়ার বাসিন্দা এবং সৈয়দপুর শাখা ইসলামী ব্যাংকের কর্মকর্তা।আক্রান্ত নার্সকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ও জেলা শহরের বাসিন্দা ব্যাংক কর্মকর্তাকে সদর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে।

