ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে নিহত-২, আহত ১০
উত্তরদক্ষিণ সোমবার ১১ মে ২০২০। ১৭:১০
ঝিনাইদহের শৈলকুপা এলাকায় প্রভাব বিস্তার করাকে কেন্দ্র করে
প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ২জন নিহত ও আহত হয়েছে অন্তত
১০ জন। সোমবার দুপুরে উপজেলার ধুলিয়া পাড়া গ্রামে সামাজিক দল
খা” গ্রুপের হামলায় মন্ডল গ্রুপের লাল্টু মন্ডল ও অভি মন্ডল নিহত হয়।
নিহত লাল্টু একই গ্রামের মনজের মন্ডলের ছেলে ও অপরজন অভি মন্ডল একই
গ্রামের লোকমান মন্ডলের ছেলে।
ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, শৈলকুপার ধুলিয়া পাড়া
গ্রামে দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য ও প্রভাব বিস্তার করাকে কেন্দ্র
করে সামাজিক দুটি দলের চরম দ্বন্দ রয়েছে। এ দুটি দলের সামাজিক
মাতব্বর আব্দুর রশিদ ”খা” গ্রুপের নেতৃত্ব দেন আর মকবুল মহুরী
”মন্ডল ” গ্রুপের নেতৃত্ব দেন।
সোমবার দুপুরে মন্ডল গ্রুপের লাল্টু ও অভি বাড়ির সামনে গল্প করছিলো। এ সময় প্রতিপক্ষ খা গ্রুপের লোকজন ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে ঘটনাস্থলেই দুজনকে হত্যা করে।
এ সময় তাদেরকে ঠেকাতে গেলে আরও ১০ জন মারাত্বক জখম হয়। স্থানীয়
গ্রামবাসিরা সবাইকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নেওয়া হলে
ঘটনাস্থলেই লাল্টু মন্ডল ও অভি মন্ডল নিহত হয় বলে দায়িত্বরত চিকিৎসক
জানান।
এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি
নিয়ন্ত্রনের জন্য গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ মরদেহ
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায়
মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ আরও জানান।

