ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ সংগ্রাম সম্পাদকের জামিন নামঞ্জুর

ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ সংগ্রাম সম্পাদকের জামিন নামঞ্জুর

উত্তরদক্ষিণ বুধবার ১৩ মে ২০২০। ১৬:৩৫

 ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদকে জামিন দেননি হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেনের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেয়।

আদালতে ভিডিও কনফারেন্সে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও শিশির মনির। রাষ্ট্রপক্ষে যুক্ত ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকির।

আইনজীবী শিশির মনির জানান, আদালত জামিন দেননি। আবেদনটি নিয়ে নিয়মিত বেঞ্চে (ছুটি শেষে আদালত খোলার পর) যেতে বলেছেন।

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ড কার্যকর হওয়া জামায়াত নেতা কাদের মোল্লাকে গত বছরের ১২ ডিসেম্বর সংগ্রামের প্রতিবেদনে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করা হয়। ওই সংবাদ প্রকাশের পর মোহাম্মদ আফজাল নামে একজন মুক্তিযোদ্ধা সংগ্রামের সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে সংবাদ প্রকাশের পর ১৩ ডিসেম্বর বিকেলে রাজধানীর হাতিরঝিলে দৈনিক সংগ্রাম কার্যালয়ের সামনে অবস্থান নেন ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’র সদস্যরা। ওইদিন সন্ধ্যার দিকে কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে সামনে অবস্থান নেন বিক্ষুব্ধরা । এ সময় তারা পত্রিকা পুড়িয়ে প্রতিবাদ জানান এবং সম্পাদককে গ্রেফতারসহ পত্রিকাটির প্রকাশনা বন্ধের দাবি জানান।

এ অবস্থায় সেদিন সন্ধ্যায় সংগ্রামের কার্যালয় থেকে সম্পাদক আবুল আসাদকে হেফাজতে নেয় হাতিরঝিল থানা পুলিশ। আদলতে হাজিরের পর তাকে তিনদিনের রিমান্ড দেন আদালত।

গত ১৮ ডিসেম্বর রিমান্ড শেষে আবুল আসাদকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সে থেকে তিনি কারাগারে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading