সাভারের রোজাদারদের মাঝে তৈরি খাবার বিতরণ
উত্তরদক্ষিণ বুধবার ১৩ মে ২০২০। ১৯:৫০
সাভারে রোজাদারদের মাঝে তৈরি খাবার বিতরণ করা হয়। সাভার সিটি সেন্টারের সামনে প্রায় ৮০০ রোজাদারদের মাঝে এ খাবার বিতরণ করেছেন সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক।
এসময় তিনি বলেন, আমরা সামাজিক দূরত্ব বজায় রেখেই দিনমজুর ও হতদরিদ্রদের মাঝে তৈরি খাবার বিতরণ করেছি। এছাড়াও সাভারের বিভিন্ন জায়গাতে আমরা প্রতিনিয়ত খাবার বিতরণ করে থাকি। রমজানের প্রথম দিন থেকে শেষ রমজান পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। এবং তিনি আরও বলেন প্রধানমন্ত্রী নির্দেশ মতে আমরা মাঠে কাজ করে যাচ্ছি এবং সর্বদাই কাজ করে যাব।
সামাজিক দূরত্বের পাশাপাশি জনগণকে সরকারি স্বাস্থ্য নির্দেশনা মেনে চলার জন্য সচেতন মূলক কর্মকান্ডের সাথে সাভার উপজেলা ছাত্রলীগ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সকলকেই সরকারের স্বাস্থ্য নির্দেশনা মেনে চলার আহ্বান জানান সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক।
রোজাদারদের মাঝে তৈরি খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মিশুসহ আরো অনেকেই।

