নাসিরনগরে ত্রাণ বিতরণ, ধান কাটার মেশিন উদ্বোধন করলেন এমপি সংগ্রাম

নাসিরনগরে ত্রাণ বিতরণ, ধান কাটার মেশিন উদ্বোধন করলেন এমপি সংগ্রাম

উত্তরদক্ষিণ বৃহস্পতিবার ১৪ মে ২০২০। ১৮:০০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের অর্থে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অসহায়দের মাঝে নগদ সহায়তা প্রদান, গ্রামপুলিশের (দফাদার) মাঝে পোশাক বিতরণ ও কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় কৃষকদের জন্য ধান কাটার মেশিন উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) বদরুদ্দোজা মো: ফরহাদ হোসেন সংগ্রাম। বৃহস্পতিবার (১৪ মে) ব্রাহ্মণবাড়িয়া-১, নাসিরনগরের সংসদ সদস্য সংগ্রাম উপজেলা পরিষদ চত্বরে মহল্লাদার, দফাদার পুরুষ ও মহিলা ১০৩ জনের মধ্যে শার্ট, প্যান্ট, বেল্ট, শাড়ি, রেইনকোট, ওলের জ্যাকেট সামগ্রী বিতরণ করেন।

পৃথক অনুষ্ঠানে সংসদ সদস্য সংগ্রাম, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৩০ জন অসহায় ও কর্মহীন ব্যক্তির মানুষর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের আর্থিক অনুদান হিসেবে প্রত্যেকর মধ্যে নগদ ১,০০০ টাকা বিতরণ করেন। এর পরে নাসিরনগরের কৃষকদের জন্য কম সময়ে, কম মূল্যে ধান কেটে ঘরে তুলের জন্য কৃষি মন্ত্রণালয়ের ৭০% ভর্তুকিতে বরাদ্দকৃত ধান কাটার মেশিনের উদ্ভাবন করেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফী, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা তারেক মাসুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি সুজিত চক্রবর্তী প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading