ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

উত্তরদক্ষিণ রবিবার ১৭ মে ২০২০। ১৪:২০

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর
বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে শতাধিক
পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ।সেনা সদস্যদের নিজেদের খাদ্যদ্রব্য
ও উৎসব ভাতার অর্থ দিয়ে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয় বলে জানান লে.কর্নেল
বখতিয়ার উদ্দীন।

বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে.কর্নেল
জে এ এম বখতিয়ার উদ্দীন,পিএসসি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেজর ফাহাদ,ক্যাপ্টেন ইরফান,ক্যাপ্টেন
শিহাব,ইউপি চেয়ারম্যান আলা উদ্দীন মাষ্টার প্রমুখ।

এ ব্যাপারে লে.কর্নেল বখতিয়ার উদ্দীন বলেন,সেনা সদস্যদের নিজেদের খাদ্য
সামগ্রী থেকে কিছু বের করে নিয়ে এবং কিছু চ্যারিটি ফাংশনের বরাদ্দের অর্থ
থেকে মানবিক সহায়তায় অসহায় মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ গোষ্টির সদস্যদের মাঝে
ত্রাণ বিতরণ করছি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading